সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয়
সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, শহরের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।