সোমবার বেলা ১১টার পর শত শত অটোচালক সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে যান।
জাতীয়
প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ
চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কয়েকটি দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি না মানলে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম।
আরও পড়ুন
অটোচালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে।’ অটোচালকদের হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।