প্রবাস

মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে একই সময়ে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন মালয়েশিয়ার নাগরিক।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় শুধু নথিবিহীন অভিবাসী নয়, তাদের সুযোগ করে দেওয়া নিয়োগকর্তা ও সিন্ডিকেটের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। ২০২৩ সালে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হলেও ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫৯ এবং ২০২৫ সালে ২ হাজার ২০২ জনে দাঁড়ায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মৌসুমি অভিযানের পরিবর্তে এখন নিয়মিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ অভিযান পরিচালনা করছে। জালিয়াতি, অবৈধ অনুপ্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিদেশি নাগরিকদের বৈধ নিয়ম মেনে মালয়েশিয়ায় প্রবেশের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির নাগরিকদেরও অবৈধ অভিবাসীদের আশ্রয় বা প্রশ্রয় না দেওয়ার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর