প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

বিজ্ঞাপন
মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দেশটির সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথভাবে অভিযান চালানো হয়; এ সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন কর্মকর্তারা। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ ও কাজের অনুমতিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী; বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন। অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের বিষয়টিও সামনে এসেছে; এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার ঘটনাও শনাক্ত করেছেন কর্মকর্তারা। অভিযান পরিচালনায় মালয়েশিয়ার ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন; এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি তলব নোটিশ জারি করেছে কোম্পানি কমিশন। অভিযানে আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে; সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে। এদিকে, এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ; ওই অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’

সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’

১ সপ্তাহ আগে
মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে

১ সপ্তাহ আগে
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

১ সপ্তাহ আগে
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

১ সপ্তাহ আগে
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

১ সপ্তাহ আগে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

২ সপ্তাহ আগে