শেয়ারবাজার

সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সম্প্রতি কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দামে লেনদেন হচ্ছে। বাজারমূল্য ও অন্তর্নিহিত সম্পদমূল্যের মধ্যে বড় ব্যবধান থাকলে বিনিয়োগকারীদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচটি মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের চেয়ে বেশি দামে লেনদেন হচ্ছে। এর মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রায় ২৫০ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। প্রতি ইউনিটের সম্পদমূল্য প্রায় ৯ টাকা হলেও বাজারদর ৩১ টাকার বেশি।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ও সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি দামে, রিলায়েন্স-১ ২০ শতাংশের বেশি এবং আইসিবি এমপ্লয়িজ সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫ শতাংশের বেশি দামে লেনদেন হচ্ছে।

আরও পড়ুন

বিএসইসি বলেছে, বিনিয়োগের আগে ফান্ডের প্রকৃত নিট সম্পদমূল্য, আর্থিক অবস্থা, মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। এসব সম্পদের বাজারমূল্য থেকে দায়-দেনা বাদ দেওয়ার পর পাওয়া যায় ফান্ডের নিট সম্পদমূল্য। মোট নিট সম্পদমূল্যকে ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর