জাতীয়

লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, নির্বাচিতদের দক্ষতা ও সংশ্লিষ্ট কার্যালয়ের কাজের চাপ বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে।

বিজ্ঞাপন

লটারিতে নির্বাচিতরা হলেন—রিপন চাকমা, আমিনা বেগম, শর্মিলা আহমেদ সম্পা, আলী আজগর, রাজীব মজুমদার, শিংমং থোয়াই, মনিষা রায়, মোহাম্মদ হানিফ, নাজনীন জাহান, এস এম আবু মুসা, মোহাম্মদ মাসুম, গোবিন্দ সাহা, রাশেদ মল্লিক, অমিত মঙ্গল চাকমা, অজয় কুমার সাহা, ফরিদা আক্তার, অমাইক বাবু ও গোলাম মর্তুজা।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ঢাকার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কাজের চাপ সমান নয়। তাই কর্মকর্তাদের সক্ষমতা ও কাজের পরিমাণ বিবেচনায় নিয়ে পদায়ন করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, যেসব কার্যালয়কে জনমনে দুর্নীতির ‘আখড়া’ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং দায়িত্ব পালনে দুর্নীতিতে জড়ালে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাদেশে বর্তমানে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং ১৩৯টি পদ শূন্য রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, শূন্য পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া চলছে। গত ছয় মাসে দুর্নীতির অভিযোগে প্রায় ১০ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর