মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, সিদ্ধিরগঞ্জের গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দরের সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারাদেশ
বাজারে সিন্ডিকেটকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী বলেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না। বর্তমান সরকারও বাজারে সিন্ডিকেটের প্রভাব চায় না। বিদ্যমান সমস্যাগুলো গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে সমাধান করা হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল সংকট, গুদাম ও অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
আরও পড়ুন
এ সময় খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।