জাতীয়

২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণে এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে। এর আওতায় দুর্গম এলাকা, চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে বাদ পড়া শিশুদের খুঁজে টিকা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন

টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রত্যন্ত চরাঞ্চল পর্যন্ত শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জনগণের স্বাস্থ্যকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, যত বাধাই আসুক, দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় সরকারের স্বাস্থ্যসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর