মঙ্গলবার (৬ অক্টোবর) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশ, আলজেরিয়া, অস্ট্রিয়া, মিশর, গ্রিস, গায়ানা, কুয়েত ও নেপালকে নিয়ে গঠিত কোর গ্রুপের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত
প্রস্তাবে উন্নয়ন ও উদ্ভাবনে এআইয়ের সম্ভাবনার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মানবিক মর্যাদা ও ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এআইয়ের উন্নয়ন ও ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, কারিগরি সহায়তা, জ্ঞান-বিজ্ঞান বিনিময়, প্রযুক্তিতে প্রবেশাধিকার ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ প্রস্তাবটির পেন হোল্ডার হিসেবে কোর গ্রুপের সদস্যদের সঙ্গে বিভিন্ন প্রতিনিধিদল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়াকে এআই ও মানবাধিকারের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।