আজ ঢাকার তেজগাঁওয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) অধ্যাপক ড. এম.এইচ. খান অডিটোরিয়ামে 'SILICON RIVER NEXT 2026' শীর্ষক বিশেষ সম্মাননা ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এইউএসটি ইইই সোসাইটির (AUST EEE Society) যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব তরুণদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনের ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ দেখাতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (BSIA) সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। মূল বক্তা (প্লেনারি স্পিকার) হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই (ECE) বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
দিনব্যাপী অনুষ্ঠানে 'CREST Fellows 2026'-এর বিদায়ী সংবর্ধনা, 'CREST Fellows 2027'-এর নবীনবরণ, 'CES 2027' ফাইনাল প্রতিযোগীদের সম্মাননা, 'YCRC'-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং 'Silicon River Student Branch'-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



