জাতীয়

চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম। চুক্তি প্রক্রিয়ায় লেনদেন-সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

বিজ্ঞাপন

এর আগে এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। ২০২৫ সালের ৬ জুলাই তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরদিন পরিচালনার দায়িত্ব নেয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক।

বিজ্ঞাপন

এনসিটির জন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগের উদ্যোগ শুরু হয় ২০১৯ সালে। ২০২৩ সালের মার্চে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগে নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরে অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াটি সক্রিয় করে ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে বেছে নেয়। শ্রমিকদের ধর্মঘটসহ বিভিন্ন কারণে প্রক্রিয়াটি একপর্যায়ে স্থবির হয়ে গেলেও পরে তা আবার এগিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে নির্মিত এনসিটিতে পাঁচটি জেটি ও চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের ১৪টি রয়েছে। বন্দরের মোট কনটেইনার ওঠানামার ৪০ শতাংশের বেশি এই টার্মিনালের মাধ্যমে হয়।

বিজ্ঞাপন

সরকারের দাবি, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নেওয়ার পর জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম ও কনটেইনারের অবস্থানকাল কমবে। এতে আমদানি-রপ্তানিকারকদের লজিস্টিকস ব্যয় কমার পাশাপাশি তৈরি পোশাক, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত পণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ রপ্তানিমুখী খাত উপকৃত হতে পারে।

বিজ্ঞাপন

তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠন।

চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

চুক্তি বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতাকর্মীরা। পুলিশ একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে বলে আন্দোলনকারীরা জানান।

বিক্ষোভে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ অভিযোগ করেন, লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়া দেশের স্বার্থের পরিপন্থী। যারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, তাদের ‘বন্দর অপরাধী’ হিসেবে উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের দাবি জানান।

একই বিভাগের আরও খবর