শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৭টি পূজামণ্ডপে সরকারি জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সারাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী বলেন, দেবীগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিমা ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও পরামর্শ দেন তিনি।
এ সময় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন ধর্মের মানুষের সমর্থনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।