সারাদেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আবু সাঈদের আত্মত্যাগের প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল, যা স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করে। তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আত্মত্যাগের ইতিহাস জানতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ পথ দিয়ে চলাচলকারীরা আবু সাঈদের স্মৃতি অনুভব করতে পারবেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর