শুক্রবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারাদেশ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার আয়োজন শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এতে দর্শক, আয়োজক ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে ভূমিকা রাখে।
আরও পড়ুন
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।