শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওলানা ভাসানী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সারাদেশ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানীর কর্ম ও আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে ভাসানী দম্পতির জীবন ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শরীফুল আলম বলেন, মওলানা ভাসানীর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি শিক্ষানুরাগী ছিলেন এবং বিভিন্ন কাজে ভাসানীকে সমর্থন ও সাহস জুগিয়েছেন।
আরও পড়ুন
প্রতিমন্ত্রী আরও বলেন, বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণমূলক কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়ে বেগম আলেমা খাতুন ভাসানী মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রেখেছেন। গুণীজনদের সম্মান জানানো এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।