বিনোদন

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন কেয়া পায়েল। কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকা ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

বিজ্ঞাপন

পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ারও পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, কেয়া পায়েল অভিনীত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ গত ৮ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে। জাহিদ প্রীতম পরিচালিত এ চলচ্চিত্রে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি কেয়া পায়েলের প্রথম ওটিটি কাজ। এতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকারসহ অনেকে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর