বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই পপ তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া ও ভক্তদের মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে। সম্প্রতি তার ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছেন তিনি। গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার জানান, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই মানুষ সহজে প্রেমের সম্পর্ক ধরে নেয়, যা আসলে সত্য নয়।
জেনিফার লোপেজের জীবনের প্রথম দুটি বিয়ে ছিল ওজানি নোয়ার (১৯৯৭-১৯৯৮) এবং নৃত্যশিল্পী ক্রিস জুডের (২০০১-২০০৩) সঙ্গে। এরপর ২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার পরিচয় হয়। ২০০৩ সালে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও অতিরিক্ত মিডিয়ার নজরদারির কারণে তা স্থগিত হয়ে যায় এবং ২০০৪ সালের জানুয়ারিতে তারা আলাদা হয়ে যান। এর পরদিনই ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। ২০০৮ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় যমজ সন্তান ম্যাক্স ও এমে। ২০১৪ সালে মার্ক অ্যান্থনির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। সবশেষে, প্রথম বাগদানের প্রায় দুই দশক পর ২০২১ সালে ফের বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় ধুমধাম করে তাদের বিয়ে হয়। তবে বেন অ্যাফ্লেকের সঙ্গে তার জর্জিয়ায় বিয়ের ঠিক দুই বছর পূর্তিতে, অর্থাৎ ২০২৪ সালের ২০ আগস্ট লোপেজ ডিভোর্সের আবেদন করেন এবং ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।


