জাতীয়

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে মিডওয়াইফারি ও স্বাস্থ্যনিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ প্রসব, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা এবং জরুরি চিকিৎসার জন্য রোগীকে যথাসময়ে রেফার করার ক্ষেত্রে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের পেছনে বিনিয়োগ মা ও নবজাতকের মৃত্যু কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যয় হ্রাসে সহায়ক।

বিজ্ঞাপন

তিনি জানান, মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছে। মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানেরও প্রশংসা করেন তিনি।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংকটের মধ্যেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তাঁরা কাজ করছেন। মা ও শিশুর সুরক্ষায় তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগ অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর