জাতীয়

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটি দর্শনার্থীদের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করার সুযোগ করে দেবে।

বিজ্ঞাপন

তিনি জানান, আধুনিকায়ন করা উদ্যানে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম ফোয়ারা ও জলধারার ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে পুরো উদ্যান।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সবার জন্য খুলে দেওয়া হবে। সচিবালয়সংলগ্ন এ স্থানের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

বিজ্ঞাপন

প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর