জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ধর্মমন্ত্রী হামলায় ক্ষতিগ্রস্ত উমরাহ কাফেলার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। উমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থায়ও সহযোগিতা করেন তিনি।

বিজ্ঞাপন

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও উমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপত্তা, আবাসন এবং মক্কা-মদিনায় যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ধর্মমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। উমরাহযাত্রীদের নিরাপত্তা ও চিকিৎসায় পদক্ষেপ নেওয়ায় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর