জাতীয়

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা নুরুল আকতার মিলাদ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বলেন, তাঁর মৃত্যুতে মৎস্য অধিদপ্তর একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারাল। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর