প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ● চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু, ডিজিটাল তদন্তে নতুন সক্ষমতা ● আজ জাতীয় ডেজার্ট দিবস: মিষ্টিমুখে উদ্‌যাপনের দিন ● সাশ্রয়ী জ্বালানির ওপর জোর দিয়ে দেশে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস ● মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক ● সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, রিয়াদে আহত ৪ ● নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ●

সাশ্রয়ী জ্বালানির ওপর জোর দিয়ে দেশে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস

বিজ্ঞাপন
সাশ্রয়ী জ্বালানির ওপর জোর দিয়ে দেশে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বুধবার পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৭) অংশ হিসেবে সবার জন্য নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানি নিশ্চিতে জোর দেওয়া হচ্ছে এবারের আয়োজনে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থার ৭৯টি মান প্রণয়ন করেছে। পণ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক 'সান সিমুলেটর' সংবলিত সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ১ হাজার ওয়াট ক্ষমতা পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষা করা সম্ভব।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দিবসটি উপলক্ষে বুধবার সকালে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশব্যাপী প্রচার-প্রচারণাসহ বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিএসটিআই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

২৩ মিনিট আগে
আজ জাতীয় ডেজার্ট দিবস: মিষ্টিমুখে উদ্‌যাপনের দিন

আজ জাতীয় ডেজার্ট দিবস: মিষ্টিমুখে উদ্‌যাপনের দিন

৫৩ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

১ ঘণ্টা আগে
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

১৮ ঘণ্টা আগে
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

২০ ঘণ্টা আগে
৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে