অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক সংস্কারে আইএমএফের জোর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইএমএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এ চাপ সামলাতে গিয়ে দেশ বর্তমানে রাজস্ব ব্যবস্থাপনা, আর্থিক খাত ও মূল্যস্ফীতি—এই তিন ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে আর্থিক খাতের দুর্বলতা কাটাতে একটি বিশ্বাসযোগ্য সংস্কার কৌশল গ্রহণের ওপর জোর দিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের রাজস্ব-জিডিপি অনুপাত ধারাবাহিকভাবে কমে বর্তমানে প্রায় ৭ শতাংশে নেমেছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। উন্নয়ন ব্যয় মেটাতে এবং অর্থনীতি শক্তিশালী করতে কর আদায় বাড়ানোর সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। গত মে মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কর্মসূচির অনুরোধ জানানোর পর জুলাইয়ে আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে আলোচিত বিষয়গুলো চলতি বছরের ‘আর্টিকেল ফোর’ সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল উল্লেখ করে সোনালি জৈন চন্দ্র জানান, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা দিতে আইএমএফের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর