প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের

বিজ্ঞাপন
আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তুলনায় চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির মতো বৈশ্বিক উন্নয়ন সহযোগীরা অর্থনৈতিক সংস্কারে সহায়তা দিচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইএমএফের পূর্বাভাসকে বরাবরই কিছুটা রক্ষণশীল উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্থাটি সংস্কার না হওয়ার সম্ভাবনার ভিত্তিতে তাদের প্রক্ষেপণ প্রকাশ করেছে। তবে সরকারের নির্বাচনী ইশতেহার ও পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলে প্রয়োজনীয় সংস্কারের সুস্পষ্ট রূপরেখা থাকায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব। মূল্যস্ফীতির বিষয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংকট এবং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া প্রলম্বিত মূল্যস্ফীতির চাপ এখন বইতে হচ্ছে। অতীতে সামাজিক সুরক্ষা কর্মসূচির সঠিক বণ্টন না থাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছিল। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের মতো বৈজ্ঞানিক ও ডিজিটাল সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার প্রশংসাও করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এছাড়া ২০৩০ সালের মধ্যে কর-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সরকারের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো প্রসঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাত থেকে প্রায় ৪০ বিলিয়ন ডলার লুটপাটের আর্থিক অপরাধ সংঘটিত হয়েছে, যার দায় বহন করতে হচ্ছে দেশের জনগণকে। সম্মিলিত আইনি ও কাঠামোগত পদক্ষেপের মাধ্যমে খেলাপি ঋণ থেকে উত্তরণ এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার কাজ চলছে। একই সঙ্গে দেশে ও বিদেশে অবস্থানরত অর্থ লুটকারী এবং তাদের সহায়তাকারীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক সংস্কারে আইএমএফের জোর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক সংস্কারে আইএমএফের জোর

১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ

১ দিন আগে
স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

১ দিন আগে
বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

২ দিন আগে
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

২ দিন আগে
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

২ দিন আগে