সারাদেশ

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও আধুনিক ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। শিক্ষকদের পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় এড়িয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন তিনি। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এসপি তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

বিজ্ঞাপন

সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহমাদ আনছারী ও উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিম উদ্দিন আল কাদেরিসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর