প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও আধুনিক ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। শিক্ষকদের পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় এড়িয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন তিনি। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এসপি তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহমাদ আনছারী ও উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিম উদ্দিন আল কাদেরিসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৯ ঘণ্টা আগে
রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

৯ ঘণ্টা আগে
চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

১ দিন আগে
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে
সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

১ দিন আগে
ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ দিন আগে