শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ধর্মসাগর পাড়ের দলীয় কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
মন্ত্রী বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদার করতে হবে। বিপদে একে অপরের পাশে দাঁড়ালে সমাজে বিভেদ কমবে এবং পারস্পরিক আস্থা বাড়বে।
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজা উদ্যাপনে সরকার সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিদের অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হার সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।