প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ● পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ ● পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ● ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ● এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের ● কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার ● বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক ●

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

বিজ্ঞাপন
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা কিংবা কোনো সম্প্রদায়কে হীনম্মন্যতায় ভোগানোর সুযোগ নেই।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ধর্মসাগর পাড়ের দলীয় কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদার করতে হবে। বিপদে একে অপরের পাশে দাঁড়ালে সমাজে বিভেদ কমবে এবং পারস্পরিক আস্থা বাড়বে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজা উদ্‌যাপনে সরকার সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিদের অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হার সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন

১২ ঘণ্টা আগে
বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান সদর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

১২ ঘণ্টা আগে
রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এবার জীবনযুদ্ধ: পানিসম্পদমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ দিলেন প্রতিমন্ত্রী টুকু

১৩ ঘণ্টা আগে
হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

হিন্দুরা কোনো ব্যক্তি বা দলের দাস নন: প্রতিমন্ত্রী শাহে আলম

১৩ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

১ দিন আগে