শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী
এর আগে প্রধানমন্ত্রী কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতালের আইসিইউ, অস্ত্রোপচার কক্ষ ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাত দিনের মধ্যে উন্নতির নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। এ জন্য চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন ও গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলেও কিছু জায়গায় ডাস্টবিন ও গাছের চারা চুরির ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।