সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণভোটে নাগরিকেরা রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় উপেক্ষা করে সনদের অঙ্গীকার পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
জাতীয়
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ
আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দলিল নয়; এটি জবাবদিহিমূলক রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার সুরক্ষার অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সমন্বিত কাঠামোগত সংস্কার প্রয়োজন।
সনদ স্বাক্ষরের এক বছর পরও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংশোধন এনে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। পুরো সংস্কারপ্রক্রিয়াকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব হলো নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন এবং জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানো।