শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাতে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব।
জাতীয়
৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব
সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থাকে। তাই গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাই করতে মানুষ এখনো দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভর করে।
তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। এ জন্য টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাইবিষয়ক অনুষ্ঠান চালুর ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের এমন অনুষ্ঠান মানুষকে সঠিক তথ্য শনাক্ত করতে সহায়তা করতে পারে।
আরও পড়ুন
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও প্রকাশের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, যাচাই না করে ভুয়া ছবি বা তথ্য প্রচারের ঝুঁকি বড় সংবাদমাধ্যমেরও রয়েছে। তাই কোনো তথ্য প্রকাশের আগে সেটির সত্যতা নিশ্চিত করা জরুরি।