বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তাঁরা আগ্রহী। সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।
বৈঠকে হাইকমিশনার নোলেজ করিডোর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এ ছাড়া বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং দেশটির শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন
দুই দেশের পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।