জাতীয়

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা ও পরিস্থিতির উন্নতি হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বিঘ্নে সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম ও সরকারের সমালোচনা করতে পারছে। ২০২৬ সালের নির্বাচনকে অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও কম সহিংস উল্লেখ করে বলা হয়, এরপর থেকেই রাজনৈতিক সংঘাত কমে এসেছে; বর্তমানে যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা মূলত স্থানীয় আধিপত্য ও ব্যবসায়িক দ্বন্দ্বকেন্দ্রিক। এছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তি মুক্তি পেয়েছেন এবং পুলিশের তথ্যানুযায়ী ২১ হাজারেরও বেশি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

​প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ক্ষমতা থাকাকালে মানবাধিকার লঙ্ঘন ও জুলাই অভ্যুত্থানের ঘটনায় জনক্ষোভের কারণে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ রয়েছে। তবে দমন-পীড়নে সরাসরি জড়িত ছিলেন না—এমন তৃণমূল নেতাকর্মীরা এলাকায় বসবাস করতে পারছেন, যদিও প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতায় তাদের সামাজিক বৈরিতা ও হয়রানির ঝুঁকি রয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থান ও অপরাধে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর