প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

কলেরা টিকা নিয়ে বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস

বিজ্ঞাপন
কলেরা টিকা নিয়ে বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস
মুখে খাওয়ার কলেরা টিকা নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর প্রশংসা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ড. ফেরদৌসীর গবেষণা কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে এবং জীবন বাঁচাতে সহায়তা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভিডিওতে ড. ফেরদৌসী কাদরীকেও বাংলাদেশের জাতীয় কলেরা নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি জানান, বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ করে শীতকালে কলেরার প্রাদুর্ভাব বাড়ে, যা মোকাবিলায় প্রায় ১০ কোটি ডোজ টিকার প্রয়োজন। বিল গেটস বলেন, মুখে খাওয়ার টিকা সহজে প্রয়োগযোগ্য এবং এটি মৃত্যুঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং ড. ফেরদৌসী কাদরীর সঙ্গে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এর আগেও ব্যক্তিগত ব্লগ ‘গেটসনোটস’-এ ড. ফেরদৌসীর গবেষণার প্রশংসা করেছিলেন বিল গেটস।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

১০ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

১০ ঘণ্টা আগে
রক্ষণাবেক্ষণের জন্য ৬ দিন বন্ধ থাকছে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন

রক্ষণাবেক্ষণের জন্য ৬ দিন বন্ধ থাকছে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন

১৩ ঘণ্টা আগে
এল নিনোর প্রভাবে এবার শীতের স্থায়িত্ব কমার শঙ্কা

এল নিনোর প্রভাবে এবার শীতের স্থায়িত্ব কমার শঙ্কা

১৫ ঘণ্টা আগে
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া হবে: প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া হবে: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে