প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে এ শাস্তি দেওয়া হয়েছে।
ফুটবল
কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো
চলতি মাসের শুরুতে নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখায় কোচ জেসুসের ওপর ক্ষুব্ধ হন রোনালদো। পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে দল ত্যাগ করেন তিনি। তবে পরবর্তীতে নিজের এমন আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে শাস্তি মেনে নেওয়ার কথা জানান এই মহাতারকা। কোচ ও ফেডারেশন সভাপতিও ইঙ্গিত দিয়েছেন, শাস্তি শেষে রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলাই থাকছে।
তবে আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচসহ নিষেধাজ্ঞার কারণে রোনালদো ঠিক কোন কোন ম্যাচে মাঠে নামতে পারবেন না, তা এখনো স্পষ্ট করেনি ডিসিপ্লিনারি কাউন্সিল।