জাতীয়

কলেরা টিকা নিয়ে বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ড. ফেরদৌসীর গবেষণা কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে এবং জীবন বাঁচাতে সহায়তা করছে।

বিজ্ঞাপন

ভিডিওতে ড. ফেরদৌসী কাদরীকেও বাংলাদেশের জাতীয় কলেরা নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি জানান, বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ করে শীতকালে কলেরার প্রাদুর্ভাব বাড়ে, যা মোকাবিলায় প্রায় ১০ কোটি ডোজ টিকার প্রয়োজন। বিল গেটস বলেন, মুখে খাওয়ার টিকা সহজে প্রয়োগযোগ্য এবং এটি মৃত্যুঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং ড. ফেরদৌসী কাদরীর সঙ্গে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এর আগেও ব্যক্তিগত ব্লগ ‘গেটসনোটস’-এ ড. ফেরদৌসীর গবেষণার প্রশংসা করেছিলেন বিল গেটস।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর