মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ব্যাখ্যা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি ওই অনুষ্ঠানে কী হিসেবে উপস্থিত থাকবেন, সেটিও উল্লেখ করা হয়নি। বিরোধীদলীয় নেতা কি দর্শক সারিতে বসবেন—এমন প্রশ্নও রাখেন জামায়াতের এই নেতা।
এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছিলেন, যাদের আত্মত্যাগের কারণে তারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হতে পেরেছেন, শহীদ ও আহতদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল। এছাড়া, পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদে গঠনমূলক বিরোধিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।