প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির

বিজ্ঞাপন
জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির
জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি। জনগণ লুটতরাজ ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের জবাবদিহি করতে হবে। গত ১৭ বছরে দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের চিত্র তুলে ধরে ডা. শফিক বলেন, অপবাদ দিয়ে শীর্ষ ১২ নেতাকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষ জীবন দিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে। এ সময় তিনি ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
দাওয়াতপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দাওয়াতপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

১৩ ঘণ্টা আগে
প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১ দিন আগে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার

২ দিন আগে
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন

মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন

২ দিন আগে
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

২ দিন আগে