জাতীয়

প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সঙ্গে বডিগার্ড ও পুলিশ থাকে, তাই তাঁদের হাতে বৈধ বা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তাঁর উদ্যোগটি ইতিবাচক ছিল। বর্তমান সরকারপ্রধান আইনশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন উল্লেখ করে তিনি বলেন, এর আগে এক নারী সংসদ সদস্যকেও হাসপাতাল দখলের অভিযোগে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও নিজেদের সংশোধন হতে হবে।

বিজ্ঞাপন

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন স্পিকারকে এই সংবর্ধনার আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, আন্তর্জাতিক এই পদপ্রাপ্তি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর