রাজনীতি

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি। জনগণ লুটতরাজ ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের জবাবদিহি করতে হবে। গত ১৭ বছরে দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের চিত্র তুলে ধরে ডা. শফিক বলেন, অপবাদ দিয়ে শীর্ষ ১২ নেতাকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষ জীবন দিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন।

বিজ্ঞাপন

গত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে। এ সময় তিনি ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর