জাতীয়

দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে স্বল্প পরিসরে চলমান এই কার্যক্রমকে শিগগিরই দেশব্যাপী সম্প্রসারিত করা হবে। বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে দুজন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। এ ছাড়া বায়োগ্যাসের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে একটি বুকলেট তৈরি করে মাঠপর্যায়ে বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

মো. আমিনুল হক আরও বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো খাতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি নিজেদের গৃহস্থালির চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর