প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ● আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার ● ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ জলবায়ু অভিবাসী হতে পারে: এডিবি ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল ● বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● গুজব ও উগ্রতা রুখে তরুণদের ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ● দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ●

ক্যানসার-হৃদ্‌রোগসহ ৭ জটিল রোগে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার

বিজ্ঞাপন
ক্যানসার-হৃদ্‌রোগসহ ৭ জটিল রোগে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার
ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬৫ হাজার রোগীকে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়ানো এবং পরিবারের আর্থিক চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তার ক্ষেত্রে দরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধী, শিশু, নারী, প্রবীণ এবং যাঁদের দ্রুত চিকিৎসা প্রয়োজন, তাঁরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একজন রোগী একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে জাল কাগজপত্র বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আগ্রহী রোগীদের প্রথমে নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর পূরণকৃত ফরমের স্বাক্ষরিত প্রিন্টকপির সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ব্যাংক হিসাবের তথ্য, চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র এবং রোগ শনাক্তকরণের এক বছরের বেশি পুরোনো নয়—এমন পরীক্ষার সত্যায়িত রিপোর্ট সংযুক্ত করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি করে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
গুজব ও উগ্রতা রুখে তরুণদের ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

গুজব ও উগ্রতা রুখে তরুণদের ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

২ ঘণ্টা আগে
দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

১ দিন আগে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

১ দিন আগে
প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

১ দিন আগে