বুধবার (২১ অক্টোবর) সকালে বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গুজব ও উগ্রতা রুখে তরুণদের ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্ম বা গোষ্ঠীর কারণে কোনো নাগরিকের বৈষম্যের শিকার হওয়া গ্রহণযোগ্য নয়।’ সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি সব ধর্মের মানুষের সমান সুবিধা নিশ্চিতে একটি জাতীয় কমিটি গঠনের কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতিকে দেশের সবচেয়ে বড় অর্জন ও শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, উৎসবমুখর পরিবেশে সবার ধর্ম পালন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাহাত আরা বেগম, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।