বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম
সাদিক কায়েম তাঁর পোস্টে অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগের এই সমঝোতার ভিত্তি হলো ভাগাভাগি করে লুটেপুটে খাওয়ার পুরোনো রাজনৈতিক ব্যবস্থা। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের শহিদদের সনদের বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় এবং বিদেশে পলাতক গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া খুনি হিসেবে অভিযুক্ত জিয়াউল আহসানের আদালতে হাসিমুখে যাওয়া, নারায়ণগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক এবং মেগাপ্রজেক্টের ব্যবসা হাতবদলের কঠোর সমালোচনা করেন তিনি।
পোস্টের শেষে ডাকসু ভিপি প্রশ্ন রাখেন, "এখন কেউ যদি বলে, আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই, তাহলে কি সেটা ভুল হবে?"
আরও পড়ুন
এর আগে গত মঙ্গলবার রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছিলেন, পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দল মিলে দেশে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে এবং অন্য পক্ষ দেশে বসে অস্থিরতা তৈরি করছে।