রাজনীতি

রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ ও শ্রমিকেরা দিশেহারা। অথচ সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি পূরণের বদলে বিরোধী দলের উসকানিতে অস্থিরতা তৈরির অভিযোগ তুলছে। তিনি সরকারকে নিজেদের চাঁদাবাজি, দুর্নীতি ও অপকর্ম ঢাকতে দেশপ্রেমিক বিরোধী দলের ওপর দায় না চাপানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার এখনো বিগত আওয়ামী লীগ আমলের গোয়েন্দা কাঠামোর ওপর নির্ভর করছে এবং তাদের তথ্যের ভিত্তিতেই বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। নির্লজ্জ দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি বিভিন্ন পদে ছাত্রদল ও যুবদলের লোকদের বসানো হচ্ছে। এ সময় তিনি ‘জুলাই সনদ’ এবং ৭০ ভাগ মানুষের দেওয়া ‘গণভোটের’ রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, দেশে অশান্তি তৈরি ও ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার সুযোগ পেতে পারে।

আরও পড়ুন

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লংমার্চে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর