রাজনীতি

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ওই বাড়িতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিসি ইলিয়াস কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই পাঁচ কক্ষের বাড়িতে অভিযান চালিয়ে মদ, ইয়াবা, ‘কুশ’ নামের মাদক ও যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়। এয়ারবিএনবি ও ট্রাভেলা প্ল্যাটফর্ম ব্যবহার করে জনপ্রতি প্রায় ৬০০ টাকা ফিয়ের বিনিময়ে এসব পার্টিতে অংশ নিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররা। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন তরুণী রয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আটক ৮৫ জনের সবাইকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলেদের এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে আরও ১৫ দিন ও ৩ দিন অতিরিক্ত কারাভোগ করতে হবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর