আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১১০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।

বিজ্ঞাপন

সম্প্রতি সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের কাছে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি কর্মী নিহত ও দুজন আহত হন। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রমে প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। অন্যদিকে জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, গত দুই সপ্তাহে ওই অঞ্চলে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরীয় নৌপথে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্যিক মজুত কমে যাওয়াও তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ৩০ লাখ ৬০ হাজার ব্যারেল কমে ৪১ কোটি ২৫ লাখ ব্যারেলে নেমেছে। এমন পরিস্থিতিতে শীতের আগে জ্বালানি সংকট ও ঘর গরম রাখার ব্যয় নিয়ন্ত্রণে নিজেদের জরুরি তহবিল (নর্থইস্ট হোম হিটিং অয়েল রিজার্ভ) থেকে সর্বোচ্চ ৩ লাখ ১৫ হাজার ব্যারেল জ্বালানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর