সৌদির বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হুতিদের ক্রমবর্ধমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। তাই মার্কিন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুরক্ষামূলক এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও মার্কিন দূতাবাসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে এর আগে যে খবর প্রকাশিত হয়েছিল, সেটিকে ‘ভুল’ বলে আখ্যা দিয়েছেন এই মুখপাত্র।