জাতীয়

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। পাশাপাশি ডিএসসিসিতে ২৭৯ ও ডিএনসিসিতে ২২৭ জনসহ দেশের অন্যান্য বিভাগেও ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১৮৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৮, চট্টগ্রাম বিভাগে ৩৭, ময়মনসিংহ বিভাগে ৩৩ জনসহ অন্যান্য বিভাগে বাকিদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর