প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী ● রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন ● পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর ● অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ ● দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ ● ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ ● চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা ● চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন ● আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী ●

রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন

বিজ্ঞাপন
রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার কারণে আটকে পড়া ৪০ জন বাংলাদেশি ওমরাহযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় তাঁদের অভ্যর্থনা জানান হজ পরিচালক মো. লোকমান হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ।

ধর্মমন্ত্রীর সার্বিক সমন্বয়ে এই যাত্রীদের দেশে ফেরানো সম্ভব হয়। সৌদি আরবে অবস্থানকালে লাগেজ না পেয়ে বিপাকে পড়া এই যাত্রীদের নিজস্ব অর্থায়নে দুই দিনের খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন মন্ত্রী। এছাড়া দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের আপ্যায়ন এবং নিজ গন্তব্য সিরাজগঞ্জে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থাও করে দেয় ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিরাপদে দেশে ফেরায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওমরাহযাত্রীরা। কাফেলার দলনেতা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সংকটের সময় বাংলাদেশ দূতাবাস, মক্কা-মদিনা হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক সহায়তা করেছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদে হুথি বিদ্রোহীদের ওই হামলায় আহত সাতজন বাংলাদেশি ওমরাহযাত্রী এখনো সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর

১ ঘণ্টা আগে
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

১ ঘণ্টা আগে
দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬

দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬

১ ঘণ্টা আগে
চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা

চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা

১ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

৩ ঘণ্টা আগে